সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি পরিচালনার সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি পরিচালনার সিদ্ধান্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি কুয়েট আইআইসিটি কর্তৃক পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কুয়েট রেজিস্টার অফিস সূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং কুয়েটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক একে,এম, আমিরুল ইসলাম এনডিসি এবং কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া।

এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, সকল পরিচালক, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর প্রধান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।