সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়, ব্রিটেনে সতর্কতা | চ্যানেল খুলনা

অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়, ব্রিটেনে সতর্কতা

যাদের শরীরে গুরুতর অ্যালার্জি আছে, তাদের ফাইজারের টিকা না নেওয়ার জন্য সতর্ক করেছে যুক্তরাজ্য।

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা দেওয়ার দ্বিতীয় দিনেই এমন সতর্কতা জারি করল যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মী মঙ্গলবার ভ্যাকসিন গ্রহণের পর তাদের শরীরে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, যাদের গুরুতর অ্যালার্জি রয়েছে তাদের ফাইজারের টিকা গ্রহণ করা উচিত হবে না।

এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, সব টিকাকেন্দ্রে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার থেকে ফাইজারের ভ্যাকসিন নিতে আসা সবাইকে অ্যালার্জিজনিত পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা জিজ্ঞেস করা হচ্ছে।

তবে ফাইজার বিবৃতি দিয়ে বলেছে, যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দু’জনের অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়েছে। কেন তা হয়েছে, তা জানতে এনএইচএসের তদন্তে আমরা সব রকম সাহায্য করব। তবে আমরা ৪২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি করে পরীক্ষামূলক ডোজ দিয়েছিলাম। তাদের কারোরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাবার ধর্ষণে গর্ভবতী বোবা–কালা মেয়ে, ১৭ পুরুষের ডিএনএ পরীক্ষায় মিলল প্রমাণ

সরিয়ে ফেলা হলো এপস্টেইন-কাণ্ডের হাজার হাজার ফাইল

এপস্টেইন ইস্যুতে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে বিদ্রোহী কুর্দিরা, চুক্তি স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।