সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অসহায়দের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

অসহায়দের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী

কঠোর বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আসন্ন ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবেন।
সহায়তার এ অর্থ গত বছরের মতো এ বছর উপকারভোগী প্রত্যেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতে পাবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বাংলাদেশেও আসতে পারে নেপালের ঢলের পানি

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।