সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অর্থবিল-২০২১ পাস হচ্ছে আজ, আসতে পারে বড় পরিবর্তন | চ্যানেল খুলনা

অর্থবিল-২০২১ পাস হচ্ছে আজ, আসতে পারে বড় পরিবর্তন

বাজেট অধিবেশনের শেষ দিনে আজ মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল-২০২১ পাস হচ্ছে।

তবে শেষ মুহুর্তে এতে বড় পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এতে যুক্ত হতে পারে ব্যাংক, পুঁজিবাজার, উৎপাদনমুখী খাতসহ নানা খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ। পাশাপাশি ফ্ল্যাট-জমিও বৈধ করার সুযোগ থাকতে পারে। তবে কালো টাকা সাদা করায় এবার কর বাড়ছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার জন্য ২৫ শতাংশ কর ও পাঁচ শতাংশ জরিমানা দিতে হবে। এছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এমএফএসের করপোরেট কর কমানোর প্রস্তাব যুক্ত হতে পারে অর্থ বিলে। এসবের পাশাপাশি আরো কিছু সংশোধনী আসতে পারে অর্থবিলে।

গত তিন জুন সংসদে প্রায় ৬ লাখ ৪ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।