সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অর্গানিক বেতাগা রিসাের্স সেন্টার চত্ত্বরে উপজেলা কৃষি ঋন কমিটির সভা | চ্যানেল খুলনা

অর্গানিক বেতাগা রিসাের্স সেন্টার চত্ত্বরে উপজেলা কৃষি ঋন কমিটির সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি ঋন কমিটির সভা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অর্গানিক বেতাগা রিসাের্স সেন্টার চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো: আসাদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা।

বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট শাখা ম্যানেজার শেখ মুজিবুর রহমান এর উপস্থাপনায় সভায় আরাে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হােসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জ্যােতি কনা দাস, ইউপি চেয়ারম্যান মাে: ইউনুস আলী শেখ।

এতে আরাে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার রায়, কৃষি ব্যাংক ফলতিতা বাজার শাখা ম্যানেজার এফ.এম. মাসুদ রানা, এসবিএসি ব্যাংক লিমিটেড এর ফকিরহাট শাখা ম্যানেজার মাে: সােহেল রানা, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ফকিরহাট শাখার ভাইস প্রিন্সিপাল মাে: রহমত উদ্দিন হাওলাদার, উপজেলা দরিদ্র বিমােচন কর্মকর্তা আরুফা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুদ্বীপ কুমার রায়, রুপালী ব্যাংক মানসা বাজার শাখার ম্যানেজার মাে: হাসানুল হক ও কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মাে: মাের্তজা আহম্মদ সহ বিভিন্ন ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।