সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অবৈধ কার্যকলাপে সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি তুহিন গ্রেফতার | চ্যানেল খুলনা

অবৈধ কার্যকলাপে সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি তুহিন গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃঅবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তোলার দায়ে সাতক্ষীরা পৌর যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা ডিবির ওসি মহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিলেন তুহিন।মহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মানবপাচার আইনেও মামলা রয়েছে। কিছুদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮জনকে আটক করে পুলিশ। ওই হোটেলটি পরিচালনা করেন তুহিনুর রহমান তুহিন।

তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছিলেন।ওইদিন রাতেই তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।