সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অবহেলিত এলাকায় চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ | চ্যানেল খুলনা

অবহেলিত এলাকায় চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, উপকূলীয় ও অবহেলিত জনপদে দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থার চরম সংকট বিদ্যমান। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ সব এলাকায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারি বাড়ি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জি এম মাস্টার নুর কামালের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি এনামুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের আমীর মোল্লা মিজানুর রহমান, কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম খুলনার সভাপতি এস এ মুকুল, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক ইয়াসিন শারাফাত, কয়রা দক্ষিণ থানার সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সরদার আবু হাসান এবং হিন্দু কমিটির নেতা কিরণ চন্দ্র মণ্ডল।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

অবহেলিত এলাকায় চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দেবে : শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখাবে : ধ্যাপক মাহফুজুর রহমান

দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় : মাওলানা আব্দুল আউয়াল

দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।