সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি-এ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে মন্ত্রী উল্লেখ করেন, পদত্যাগ করা তাঁর জন্য কোনো ‘ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়’; বরং তরুণসমাজ ও দেশের বৃহৎ স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এক্স পোস্টে দেওয়া বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ‘বিগত ১০ দিনের ঘটনাবলিতে আমি গভীরভাবে ব্যথিত। তরুণসমাজ কেবল ভারতের ভবিষ্যৎ নয়, তাঁরা নতুন ও উন্নত ভারতের কারিগর। যন্তর মন্তরসহ দেশজুড়ে তৈরি হওয়া বর্তমান পরিস্থিতি এবং কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করতেই আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

ধর্মেন্দ্র প্রধান জানান, শিক্ষার্থীরা যাতে কোনো বিভ্রান্তির জালে না পড়েন এবং তাঁদের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি আইনি জটিলতায় আটকে না যায়, সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় ককরোচরা, এক দিনের সময় চাইল সরকার

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় রিয়া আহির, বিক্ষোভকারীদের মুক্তির দাবি

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

শিক্ষার্থী বিক্ষোভে ‘সাদা পোশাকের পুলিশ’ দিয়ে হামলার অভিযোগ

মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস নেতাদের অবস্থান

৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থ, সরি লিখে স্বর্ণপদকজয়ীর আত্মহত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।