সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অফিসে অর্ধেক কর্মীর নোটিশ আসছে: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

অফিসে অর্ধেক কর্মীর নোটিশ আসছে: স্বাস্থ্যমন্ত্রী

অফিসে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য জায়গা বন্ধ করে দেশকে তো কলাপস করা যাবে না। অর্ধেক লোক দিয়ে অফিস–আদালত কাজ করবে। সেই সিদ্ধান্ত হয়েছে। নোটিশও শিগগিরই চলে যাবে এবং কার্যকর হবে।’

সব চালু থাকায় বাসে ‘যত সিট, তত যাত্রী’—এ সিদ্ধান্ত মানা সম্ভব হচ্ছে না জানালে মন্ত্রী বলেন, এ কারণেই অফিস–আদালতে উপস্থিতি অর্ধেক করে দেওয়া হবে।

করোনা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটেছে এবং ইতিমধ্যে হাসপাতালে এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩৩ শতাংশ বিছানায় রোগী ভর্তি আছে জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালের যে অবস্থা, সেটা আশঙ্কাজনক। এভাবে রোগী বাড়তে থাকলে ঢাকা শহরের কোনো হাসপাতালের বিছানা আর খালি থাকবে না। সারা দেশে প্রায় দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই এক হাজারের বেশি।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে দেশে অনেকটা জ্যামিতিক হারে রোগী বাড়ছে। ফলে সংক্রমণ পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। দেশে করোনার তৃতীয় ঢেউ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদেরা। মৃত্যু তুলনামূলক এখনো কম হলেও নতুন রোগী বাড়তে থাকায় সামনে মৃত্যুও বেড়ে যেতে পারে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।