সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনুদান পেতে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন | চ্যানেল খুলনা

অনুদান পেতে ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন

সরকারি অনুদান পেতে চলতি বছর দেশব্যাপী প্রায় ২০ লাখ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন করেছেন। গত বছর এ আবেদনের সংখ্যা ছিল মাত্র ৫০ হাজার। সে তুলনায় এবার সাড়ে ১৯ লাখ বেড়েছে। শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাত থেকে অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও মেধাবী, অসচ্ছল, প্রতিবন্ধী, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত, দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়। এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে বিভিন্ন ধাপে ৬ কোটি এবং কারিগরি ও মাদরাসা পর্যায়ে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্যদের ব্যাংক হিসাবে এ টাকা পাঠানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানে একটি নীতিমালা রয়েছে। নীতিমালায় দেখা গেছে, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহায়তায় এ অনুদান দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরও অনলাইনে আবেদন চাওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ১৫ মার্চ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের আবেদন ১০ মার্চ পর্যন্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় গত ১ ফেব্রুয়ারি এবং কারিগরিতে ১৮ ফেব্রুয়ারি অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আবেদন সময় ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও সার্ভার জটিলার কারণে তা ১৫ মার্চ শেষ হয়। আর কারিগরি ও মাদরাসা বিভাগে ২১ মার্চ পর্যন্ত আবেদন চলে। এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের তিনটি বিভাগে প্রায় ১৫ লাখ আবেদন জমা পড়েছে। আর কারিগরি ও মাদরাসা বিভাগে ৫ লাখ ৬ হাজার ৪৫টি আবেদন জমা পড়েছে। গত বছর এ দুই বিভাগে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বছর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ৬ কোটি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান দেওয়া হবে। তার মধ্যে এক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ, একজন শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ হাজার, শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার, উচ্চমাধ্যমিকে ৯ হাজার, স্নাতক/সমমান পর্যায়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে মোট অর্থের ২০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে, ১০ শতাংশ শিক্ষক-কর্মচারীদের এবং ৭০ শতাংশ সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার বিভাগের আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্যদের দ্রুত এ অনুদান দেওয়া হবে।

আবেদন বেশি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনুদান নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছে। সবাই মনে করেছিল আবেদন করলেই টাকা পাওয়া যাবে। এ ধারণা থেকেই এবার বেশি সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী আবেদন করেছেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।