সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অনিশ্চয়তায় তৃতীয় দিনের খেলা, হোটেলবন্দি দুই দল | চ্যানেল খুলনা

অনিশ্চয়তায় তৃতীয় দিনের খেলা, হোটেলবন্দি দুই দল

ভারি বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি দুইদলের খেলোয়াড়দের হোটেলে থাকতে বলেছেন।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা ভারি মাত্রায় রূপ নিয়ে রোববার রাত থেকে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। গতকাল দ্বিতীয় দিনও নির্ধারিত সময় শুরু করা যায়নি খেলা।

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৩৮ বল। যেখানে ব্যাট হাতে ২৭ রান তুলতে পারে পাকিস্তান। থেমে থেমে হওয়া বৃষ্টিতে দিনের খেলা আর শুরু করার মতো অবস্থা না থাকায় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

তৃতীয় দিনে আজ ম্যাচের সময় আধাঘণ্টা আগিয়ে আনলেও লাভ হয়নি। টানা বর্ষণের কারণে খেলা তো শুরু করা সম্ভবই হয়নি, এমনকি হোটেল থেকেই বের হতে পারেনি দুই দল। বৃষ্টি আর বর্তমান পরিস্থিতি ভালো বার্তা দিচ্ছে না। ভেসে যেতে পারে তৃতীয় দিনের খেলা। পরিস্থিতি এমন চলতে থাকলে ম্যাচের ভাগ্য গড়াতে পারে ড্রয়ের দিকে।

২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বৃষ্টিতে দ্বিতীয় দিন খেলা বন্ধ হওয়ার আগে স্কোর বোর্ডে তোলে আরো ২৭ রান। অবশ্য আর কোন উইকেট হারায়নি তারা। বর্তমানে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।