সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনিবন্ধিত অনলাইন বন্ধে হাইকোর্টের রুল | চ্যানেল খুলনা

অনিবন্ধিত অনলাইন বন্ধে হাইকোর্টের রুল

অনলাইন পত্রিকার সাংবাদিকদের জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি ২০১৭ অনুযায়ী দেশে অনুমোদিত এবং অনিবন্ধিত অলাইন পত্রিকাগুলোকে কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি অপেক্ষমান থাকা অনিবন্ধিত পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামী ৭ দিনের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

আইনজীবী রাশিদা চৌধুরী নীলু বলেন, ‘আমাদের গণমাধ্যমে নিউজ করার জন্য নৈতিক নীতিমালা প্রণয়ন করা দরকার। সে বিষয়টি নিয়েই আমরা গত জুন মাসে হাইকোর্টে রিট আবেদন করি। রিটে তথ্য সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং টেলিকমিনিউকেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। এর আগে মে মাসে আইনী নোটিশ দিয়েছিলাম।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।