সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ক্যাসিনোর মূলহোতা গ্রেফতার | চ্যানেল খুলনা

অনলাইন ক্যাসিনোর মূলহোতা গ্রেফতার

ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা মো. আলমাছ প্রধানকে গ্রেফতার করেছে কুমিল্লার‌্যাের সদস্যরা। চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

মো. আলমাছ প্রধান মতলব দক্ষিণের হাজী মো. বাদশা প্রধানের ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল সেট, ৫ লাখ টাকার একটি ব্ল্যাংক চেক, ২টি এটিএম কার্ড ও অনলাইন ক্যাসিনোর হিসেবের বেশ কয়েকটি খাতা উদ্ধার করা হয়েছে।

তালুকদার নাজমুছ সাকিব বলেন, বৃহস্পতিবার ভোরে মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ রথ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করের‌্যা। এ সময় আলমাছ প্রধানকে তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমাছ দীর্ঘদিন যাবত মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলের‌্যাের কাছে স্বীকার করেছেন।

ক্যাসিনো ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।