সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অতিরিক্ত সৌন্দর্যের কারণেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এই নায়িকার | চ্যানেল খুলনা

অতিরিক্ত সৌন্দর্যের কারণেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এই নায়িকার

চ্যানেল খুলনা বিনোদন ডেস্কঃ ভিরানা’। বি গ্রেড ভয়ের সিনেমার একেবারে কাল্ট বলা যায়। রামসে ব্রাদার্সের এই সিনেমাটায় এক নারী সবার নজর কাড়েন। তিনি হলেন সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী। নায়িকার নাম জ্যাসমিন। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল ভিরানা। সিনেমাটি রিলিজের পর জ্যাসমিনকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। সে সময় অনেকেই বলতে শুরু করেছিলেন ভিরানার জ্যাসমিন বলিউডের প্রথম সারির সিনেমায় সুযোগ পেলে অনেক নায়িকাকে ছাপিয়ে যাবেন। বি গ্রেড ছবিতে অভিনয় করে এর আগে কেউ এত প্রচার পাননি। কিন্তু শেষ অবধি জ্যাসমিনকে আর কোথাও কোনওদিন অভিনয় করতে দেখা যায়নি। শোনা যায় তিনি বিদেশে চলে যান। কিন্তু কেন?

শোনা যায় জ্যাসমিনকে আন্ডারওয়ার্ল্ড থেকে প্রচুর ফোন আসে। প্রস্তাব আসে দুবাইয়ে তাদের সঙ্গে থাকার। অনেক আন্ডারওয়ার্ল্ড ডন নাকি জ্যাসমিনের সঙ্গে সেক্স করতে বহু টাকার প্রস্তাবও দেন। জ্যাসমিন পুলিশের দ্বারস্থ হন। কিন্তু সে সময় ভারতের মহারাষ্ট্র পুলিশের একটা বড় অংশ আন্ডারওয়ার্ল্ডের কাছে কার্যত বিক্রি হয়ে ছিল। অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় জ্যাসমিন রাগে দেশ ছাড়েন। আমেরিকায় এক ব্যবসায়ীকে বিয়ে করে এখন ওখানেই থাকেন ভিরানা গার্ল। আর কোনো দিন ফেরেননি। তিনি নাকি নিজেকে আর ভারতীয় হিসেবে পরিচয়ও দেন না। বলিউড বঞ্চিত হয় এক সুন্দরী নায়িকা থেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।