সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালে মেঘমল্লার বসু | চ্যানেল খুলনা

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালে মেঘমল্লার বসু

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, দুপুরে মেঘমল্লার বসুকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় মহলে উদ্বেগের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালে মেঘমল্লার বসু

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।