সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অটোরিকশাকে দুইশ’ গজ টেনে নিয়ে যায় ঘাতক বাস | চ্যানেল খুলনা

অটোরিকশাকে দুইশ’ গজ টেনে নিয়ে যায় ঘাতক বাস

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ সিএনজির সাত যাত্রী নিহত হয়েছেন। রোববার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির শাহজালাল পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সিএনজি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাকে কমপক্ষে দুইশ’ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই সাত যাত্রী মারা যান। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাওলানা ফারুক আহমেদ (৪২), তার স্ত্রী মাসুমা খাতুন (৩৫) ও নবজাতক কন্যাশিশু, ফারুকের বড়ভাই নিজাম উদ্দিন (৫০), ছোটবোন জুলেখা খাতুন (৩০), চাচাতো ভাইয়ের বউ জোৎস্না বেগম (৩০) এবং সিএনজি চালক সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের রকিবুল (৩০)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাওলানা ফারুক আহমেদের নবজাতক কন্যাকে নিয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামক স্থানে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বেলা ১টার দিকে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক প্রাণনাথ সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় সাতজনের মরদেহ উদ্ধার করে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।