সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার লীগে আজ মুখোমুখি ৬ দল | চ্যানেল খুলনা

৮ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সুপার লীগে আজ মুখোমুখি ৬ দল

৮ম ক্রিকেট আইফুল স্মৃতি টুর্নামেন্টের সুপার লীগ আজ রবিবার মুখোমুখি হচ্ছে ৬ দল। খুলনা টেক্সটাইল মিল কলোনী মাঠে খেলাগুলো সকাল থেকে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে ইলেভেন স্টার ও শেখ স্বাধীন ক্রীড়া চক্র। দ্বিতীয় ম্যাচে সকাল ১০টায় দুরন্ত পার্টনার্স লড়বে নূরানী মহল্লা একাদশের বিপক্ষে। বিকেল ৩টায় ফাতেমা এন্টারপ্রাইজের প্রতিপক্ষ সেভেন স্টার। তিনটি ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী দল সরাসরি ফাইনাল খেলবে। বিজয়ী বাকি দু’দল সেমিফাইনাল ম্যাচ খেলে বিজয়ী দল ফাইনালে উত্তীর্ণ হবে।
এদিকে ৬ষ্ঠ দিনের খেলায় সুপার স্ট্রাইকার ২৫ রানের ব্যবধানে সেভেন স্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে সুপার স্ট্রাইকার। দলের পক্ষে বন্ধন সর্বোচ্চ ৩৪ রান করে। জবাবে খেলতে নেমে ১২ ওভারে ১১১ রান সংগ্রহ করে সেভেন স্টার। কাক্সিক্ষত জয় না পেলেও রান রেটে এগিয়ে থেকে সুপার লীগ নিশ্চিত করে সেভেন স্টার। দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. নূর ইসলাম ফরাজী। সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তফা শিকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, জয়নাল ফরাজী, শেখ সাকিব, মনিরুল ইসলাম ও সুজন আকন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।