সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ দিনের জন্য কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

৭ দিনের জন্য কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। আগামীকাল (শনিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
শুক্রবার রাতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘কঠোর লকডাউন’ চলাকালীন জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল (শনিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
কত দিনের জন্য এই লকডাউন থাকবে? এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান, ২৮ জুন থেকে আগামী এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর লকডাউন থাকবে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা এটি আরও বাড়াব। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী। আগামীকাল (শনিবার) প্রজ্ঞাপন জারি। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।গত কয়েকদিন ধরে মৃত্যু ৮০ এর উপরে ছিল।আজ (শুক্রবার) মৃত্যু শতাধিক ছাড়িয়ে ১০৮ জনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এমন পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার সারা দেশে ১৪ দিনের সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর প্রেক্ষিতে কঠোর লকডাউনের ঘোষণা দিল সরকার। যদিও আগে থেকেই দেশে বিধিনিষেধ জারি রয়েছে, যেটির মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।