সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬০০ দিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

৬০০ দিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো অস্ট্রেলিয়া

অশ্রুসিক্ত চোখ ক্যামেরাবন্দি হলো সিডনির বিমানবন্দরে। বহুদিন পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় চোখের জল আটকে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান প্রবাসীরা। করোনা মহামারির কারণে ছয়শ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। স্থানীয় সময় সোমবার ( ১ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

করোনা ঠেকাতে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়ার সরকার। অবশেষে তা তুলে নেওয়ায় উচ্ছ্বসিত দেশটির নাগরিকরা।

দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন দেশটির প্রবাসী নাগরিকরা।তবে দেশে ফেরার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটির এয়ারলাইনস কর্তৃপক্ষ কানতাস ১৮ মাস পর কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান এলান জয়েস বলেন, এটি খুবই চমৎকার যে, দীর্ঘদিন পর পরিবারের ভালবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করতে পারছেন অস্ট্রেলিয়ানরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ফেসবুক পোস্টে বলেন, এটি একটি বড় দিন অস্ট্রেলিয়ার জন্য। তিনি গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন যে, নভেম্বরের দিকে পরিবর্তন আসতে পারে সীমান্ত খোলার বিষয়টি নিয়ে, যারা দেশের বাইরে যেতে চান বা বাইরে থেকে আসতে চান তাদের জন্য।

১০ লাখেরও বেশি অস্ট্রেলিয়ান প্রবাসী তাদের বন্ধু বান্ধব, পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে। অবশেষে সেই কষ্ট লাঘব হলো।

সূত্র: এএফপি, এনডিটিভি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।