সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৫০০০০ টন গম কেনার আন্তর্জাতিক টেন্ডার ছেড়েছে সরকার | চ্যানেল খুলনা

৫০০০০ টন গম কেনার আন্তর্জাতিক টেন্ডার ছেড়েছে সরকার

আন্তর্জাতিক বাজার থেকে ৫০০০০ টন গম কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টেন্ডার ছাড়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে গম বিক্রেতাদের বরাত দিয়ে খবরটি দিচ্ছে দ্য ইকোনমিক টাইমস। এতে জানানো হয়েছে আগামী ৪ জানুয়ারি টেন্ডার জমা দেওয়ার শেষ দিন।

মিলে ভাঙিয়ে আটা তৈরির উপযোগী গম কেনা হবে এই টেন্ডারের মাধ্যমে।

তবে এর আগে ডিসেম্বরের গোড়ার দিকে আরও এক দফা এমন টেন্ডার ডেকে পরে তা বাতিল করে বাংলাদেশ, খবরে বলা হয়েছে।

২০১৯ সাল পর‌্যন্ত তার আগের পাঁচ বছরে বাংলাদেশের গমের আমদানি ৩৬ শতাংশ বেড়ে যায়। সে অর্থবছরে বাংলাদেশ গম আমদানি করে ৫৫ লাখ মেট্রিক টন। বিশ্বে গম আমদানিতে তখন বাংলাদেশের অবস্থান ছিলো পঞ্চম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন মতে এই তালিকায় প্রথম চারটি দেশ হলো মিসর, ইন্দোনেশিয়া, আলজেরিয়া ও ব্রাজিল। বিশ্বে গমের আমদানি বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

এদিকে, গম উৎপাদনেও বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করছে। সবশেষ অর্থবছরে দেশে গমের উৎপাদন বেড়েছে ২০ শতাংশ। গত ১০ বছরে বাংলাদেশে গমের উৎপাদন ৯ লাখ টন থেকে বেড়ে প্রায় ১২ লাখ টনে দাঁড়িয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।