সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪২ বছরে মা হচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী | চ্যানেল খুলনা

৪২ বছরে মা হচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী

মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে যাওয়ার এই খবরটি সামনে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেন কারিশমা। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা… জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।

গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন।কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে।

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

এক ছাদের নিচে শাহরুখ, সালমান ও মোদি!

‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল

এবার ভিয়েনা চলচ্চিত্র উৎসবে খুলনার মাটি-মানুষের গল্প

৪২ বছরে মা হচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

‘রাশমিকার বিধ্বংসী রূপ দেখার জন্য তৈরি হোন’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।