সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন তালায় ২০৬ পরিবার | চ্যানেল খুলনা

৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন তালায় ২০৬ পরিবার

সাতক্ষীরার তালায় ৩৩৩ নম্বরে মানবিক খাদ্য সহায়তার জন্য ফোন করায় ২০৬ পরিববারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম পারভেজ হালিম প্রমুখ।
এ সময় তালা সদর ইউনিয়নের ২০ জন অসহায় ব্যক্তিকে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান বলেন,মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ দেয়া হয়েছে। এখানে যারা ত্রাণ সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন করছেন সেই সকল কলারদের সনাক্ত করে মানবিক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।