সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রেস কনফারেন্স | চ্যানেল খুলনা

৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রেস কনফারেন্স

আগামী ৩ ডিসেম্বর থেকে খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিটি ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। এ টুর্নামেন্ট উপলক্ষে ৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ টার সময় খালিশপুর ক্লিনিক মোড় এলাকায় থানা আ’লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী কাজী ফয়েজ মাহমুদ এর অফিস প্রাঙ্গনে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক কাজী ফয়েজ মাহমুদ এর সভাপতিত্বে ও টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে আহবায়ক কাজী ফয়েজ মাহমুদ জানান মাসব্যাপী এ টুর্নামেন্টেটি নকআউট সিস্টেমে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টে প্রায় ৩২ টি দল অংশ গ্রহণ করবে। আগামী ৩ ডিসেম্বর বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। উদ্বোধন অনুষ্ঠানে একটি খেলা হলেও প্রতিদিন দুটো করে খেলা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক কাজী ফয়েজ মাহমুদ আরও জানান এ বছর টুর্নামেন্টের স্পন্সার থাকছে গাজী প্রোপার্টিজ এবং প্রতি বছরের মতো এবছরও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে খুলনার বহুল প্রচলিত দৈনিক সময়ের খবর পত্রিকা।
ইউনিটি ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক নিয়াজ মোর্শেদ পল্টু ও টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য শেখ আমিরুল ইসলাম পিন্টুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির, খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান খান ডারউইন,
খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা ডাঃ এ এস এম সায়েম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু, টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য বিশ্বনাথ হাওলাদার, মাহমুদুল হাচান রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদী হাসান টিপু, মাসুদ পারভেজ, চয়নকান্দি বিশ্বাস, রবিউল ইসলাম বাপ্পি, দেবাশীষ মিস্ত্রি দেবা, রামিজ রেজা, সৌরভ চক্রবর্তী ডোনা, সাহনেয়াজ খান বাপ্পি, খন্দকার আরিফ ইফতেখার, আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।