সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২ মার্চ জাতীয় ভোটার দিবস | চ্যানেল খুলনা

২ মার্চ জাতীয় ভোটার দিবস

চ্যানেল খুলনা ডেস্কঃ আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি পালন উপলক্ষে
খুলনা আঞ্চলিক নির্বাচন অফিস বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভোটার নিবন্ধন ও
জাতীয় পরিচয়পত্র বিতরণের আয়োজন করেছে।
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ শ্লোগান নিয়ে এবারের জাতীয়
ভোটার দিবসটি পালন করা হবে।
২ মার্চ সকাল নয়টায় খুলনার শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউস
পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালি শেষে সার্কিট হাউস সম্মেলনকক্ষে আলোচনা
সভা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। সকল অনুষ্ঠানে খুলনা সিটি
কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি
থাকবেন খুলনার পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ
উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং পুলিশ সুপার এসএম
শফিউল্লাহ। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার অনুষ্ঠানে
সভাপতিত্ব করবেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।