সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৯ ডিসেম্বর রাত থেকে ফের ওমানে ফ্লাইট চালু | চ্যানেল খুলনা

২৯ ডিসেম্বর রাত থেকে ফের ওমানে ফ্লাইট চালু

ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর সম্মানিত যাত্রীদেরকে নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে এক সপ্তাহের জন্য ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় গত ২২ ডিসেম্বর মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করে বিমান। করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

গত ২২ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রবাস কথা আরও সংবাদ

বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ

মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

সৌদিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

আমিরাত থেকে দেশে ফিরলেন আরও ২৮ বাংলাদেশি

নিরাপদে সড়কে চলতে মনিরামপুর নিসচার সচেতনতামূলক চা চক্রের আয়োজন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।