সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান একটি গাছ কাটার আগে পাঁচটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেছেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ| গাছ কেটে নতুন করে গাছ না রোপণ করলে পরিবেশের বিপর্যয় ঘটবে|

তিনি বলেন, গাছের অভাবে যেভাবে পরিবেশ নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়; সৎ, দক্ষ ও ˆনতিক মানবিক নেতৃত্বের অভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়| দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নেতৃত্বকে বয়কট করে সৎ, দক্ষ ও ˆনতিক আদর্শিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে| তবে সমাজ আলোকিত হবে| তিনি পরস্পর শিষ্টাচার বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান|

তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে| জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ণ গড়ে তোলা হবে| সোমবার (২০ জুলাই) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ২৬ নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসা ও বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|

২৬ নং ওয়ার্ড আমীর মুহা. ছফির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দাওয়া প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম ও সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম| অন্যানের মধ্যে বিশিষ্ট আয়কর আইনজীবী এস আব্দুর রহমান আলম, নাজিরহাট ইউনিটের সভাপতি মাওলানা আবু মুসা, ইসলামিয়া ইউনিটির সভাপতি জামিল হোসেন, ২৬ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা কাউসার আহমেদ, মোহন আলী, মাওলানা আমিন, পলাশ, রুহুল আমিন, রাফী, যুব নেতা শামীম হাসান, ইয়াহিয়া, ছাত্রশিবির নেতা শেখ হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| এসময় প্রধান অতিথি বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন| এ কর্মসূচিকে ঘিরে এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়| বিশেষ করে শিশু-কিশোররা গাছের চারা পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে| আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি|

মহানগরী আমীর বলেন, পরিবেশ সুরক্ষায় যা-যা করণীয় জামায়াতে ইসলামী তার সব কয়টিই করবে| পরিবেশ দূষণমুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখতে পারে| গাছ মানুষের পরম বন্ধু| গাছ আধুনিক খুলনার প্রাণ শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে| তাই প্রতিটি নাগরিকের ˆনতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

এআই যুগের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে অনুষ্ঠিত হলো ইউনেট ইন্টারন্যাশনাল ইয়ুথ আপস্কিল সামিট ২০২৬

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।