সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ এপ্রিল থেকে খুলতে পারে দোকানপাট ও বিপণিবিতান | চ্যানেল খুলনা

২৬ এপ্রিল থেকে খুলতে পারে দোকানপাট ও বিপণিবিতান

আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি তিনি যেন আগামী সোমবার সারাদেশের দোকান ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের দাবি ফেলবেন না। এর আগেও আমাদের কোনও দাবি তিনি ফেলেননি।’

হেলাল উদ্দিন আরও বলেন, সোমবার থেকে দোকান ও বিপণিবিতান খুলে দেওয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবো।

বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা বলেছেন, ৫৩ লাখের বেশি দোকানদার ও প্রায় ২ কোটি ১৪ লাখ শ্রমিক-কর্মচারীর জীবন ও জীবিকার স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন।

এর আগে রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গত রবিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে সরকারের কঠোর লকডাউন আমরা ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা মেনে নিয়েছিলাম। কিন্তু সামনে ঈদ। এই ঈদে যদি আমরা ব্যবসা করতে না পারি, তাহলে সব ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসে যাবে।

তিনি উল্লেখ করেন, লকডাউনে তৈরি পোশাকসহ সব শিল্পকারখানা চালুর রাখার সিদ্ধান্ত হয়েছে, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার খুলে দেওয়া হয়েছে। সড়কে চলাচলের জন্য লাখ লাখ মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। এ কারণে আমাদের দাবি, আগামী ২৬ এপ্রিল থেকে দোকানপাট যেন খুলে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।