সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫ দিন ধরে থানার লকআপে ২ মুরগি! | চ্যানেল খুলনা

২৫ দিন ধরে থানার লকআপে ২ মুরগি!

২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুইটি মুরগিকে! এ অভূত ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গনার খম্মম জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি কয়েকজন জুয়াড়িসহ এই মুরগি দুইটিকে আটক করা হয়।

এরপর জুয়াড়িরা জামিনে বেরোলেও মুরগি ২টি সেখানকার মিডিগন্ডা থানার লকআপে রয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

ওই পত্রিকা জানায়, সংক্রান্তি উপলক্ষে মুরগির লড়াইয়ের খেলা চলছিল। কিন্তু সেখানে বাজি ধরে খেলা চলছিল। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে আটক করে। একইসঙ্গে দুটি মুরগি ও একটি মোটরবাইক জব্দ করে। পরে আটককৃতরা জামিন নিয়ে চলে যায়, কিন্তু তারা কেউ মুরগির দাবি করেননি। এবার প্রমাণ হিসেবে মুরগি দুইটি রয়ে গেছে থানাতেই। লকআপে তালা বন্ধ করে রাখা হয়েছে মুরগি দুটিকে।

এবার তবে কী হবে? পুলিশ জানিয়েছে, এই কেসের শুনানির পরে তবেই মুরগিগুলোকে ছাড়া যেতে পারে। মুরগিগুলোকে ছাড়ার আদেশ দেওয়া হলে মুরগিগুলোকে নিলামে তোলা হবে বলে জানানো হয়েছে।

পুলিশ বলছে, যিনি নিলামে বেশি টাকা দেবেন, তাকেই ওই মুরগির মালিকানা দেওয়া হবে।

ভারতে বর্তমানে বার্ড ফ্লু নিয়ে চিন্তাজনক পরিস্থিতি রয়েছে। এরমধ্যে এই মুরগির লড়াই খেলা কতটা উপযুক্ত কাজ, তা নিয়ে অবশ্য ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।