সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মার্চের মধ্যে প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ | চ্যানেল খুলনা

২০ মার্চের মধ্যে প্রাথমিকের সব শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ

আগামী ২০ মার্চের মধ্যে প্রাথমিক স্কুলের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৯ মার্চ) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে “সুরক্ষা’’ অ্যাপে বয়স নির্বিশেষে সকল শিক্ষকের রেজিস্ট্রেশনের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীকে আগামী ২০ মার্চের মধ্যে কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতজন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন তা বিকেল ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ মার্চ) পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা নিয়েছেন। বাকি শিক্ষক-কর্মচারীদের এখন ২০ মার্চের মধ্যে করোনা টিকা নিতে হবে।

গত ১৮ ফেব্রুয়ারি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। নির্দেশনায় বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে। যারা এখনও নিবন্ধনের আওতায় আসেননি, তারা দ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।