সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ হাজার ৮শ ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার | চ্যানেল খুলনা

১ হাজার ৮শ ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙাটিপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে সজিব আহমেদ ও তার শ্বশুর মো. রইছ উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন খবরে টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সজিবের দেহ ও ঘর তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, শ্বশুর রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম তুলে তা দিয়ে সজিব মাদকের কারবার করে আসছিল। ইয়াবা জব্দের ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।