সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | চ্যানেল খুলনা

১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খুলনা টেক্সটাইল মিলস কলোনী মাঠে দ্বিতীয়বারের মতো ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী।

যুবলীগ নেতা জালাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও আলাউদ্দিন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য শাকিল হোসেন, কাশেম ফরাজী ও রাহাত জোমাদ্দার।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দুরন্ত পার্টনার্স। এমআর বয়েজ ক্লাবের কাছে তারা টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে পরাজিত হয়। এর আগে নির্ধারিত ৬০ মিনিটে দু’দলই ১টি করে গোল করে। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে জামায়াতের মহিলা কর্মীদের গণমিছিল

শিরোমণিতে জামায়াতের নির্বাচনী জনসভায় মিয়া গোলাম পরওয়ার

গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন : মঞ্জু

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।