সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জুন দেশে আসছে ৬ লাখ ডোজ চীনা টিকা | চ্যানেল খুলনা

১৩ জুন দেশে আসছে ৬ লাখ ডোজ চীনা টিকা

প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। আগামী ১৩ জুন এ টিকা দেওয়া হবে।
শনিবার (৫ জুন) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, আগামী ১৩ জুন বাংলাদেশে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।
বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।
চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।