সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া | চ্যানেল খুলনা

১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে সিঙ্গাপুর ও রোমানিয়া

সিঙ্গাপুর ও রোমানিয়া বাংলাদেশ থেকে শিগগির কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিঙ্গাপুর ১০ হাজার এবং রোমানিয়া দুই হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে বলে জানান মন্ত্রী।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেনসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ সময় ২৪ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের নির্দিষ্ট কোন বিষয়ের কথা বলেননি তিনি। তিনি বলেন, সেখানকার নতুন প্রশাসনের সঙ্গে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে শিগগির বাংলাদেশে আসবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।