সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা পর্বে ১০জনকে বাছাই | চ্যানেল খুলনা

হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা পর্বে ১০জনকে বাছাই

ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাসে অফিসের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব সম্পন্ন হয়েছে। এতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে মোট ১০জনকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হয়েছে। এরা হলেন, মোঃ শুয়াইব হাসান, কাজী সাঈদ আহমদ, জুবায়ের বিন শরিফ, মোঃ আবু হুরাইরা, মোহাঃ ওমর ফারুক, মো: হুজাইফা মুন্সী, মোঃ শাবাব বিন মুনির মোঃ আশিকুল ইসলাম, জোমিল আহমদ ও মোঃ শিমুল হোসেন।

খুলনা মহানগরীরর খালিশপুরস্থ নেসারিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত ৭০ জন হাফেজে কোরআনের মধ্যে প্রতিযোগিতা শেষে উক্ত ১০ জনকে বাছাই করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে আল কোরআনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেয়াই ঢাকাস্থ রাজকীয় সাউদী দূতাবাসের মুল লক্ষ্য।

প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের পরিচালক শাইখ মো: হেকমাতুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, সাউদী দুতাবাসের শেখ আব্দুস সোবহান আল আজহারী, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা মোনাওয়ার হোসাইন আল-মাদানী, নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামসহ খুলনাঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ।

বক্তারা আল কোরআনের প্রচার-প্রসারের পাশাপাশি কোরআন চর্চার জন্য হাফেজদের প্রতি আহবান জানান। – খবর বিজ্ঞপ্তির

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।