সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক কর্মী সভা | চ্যানেল খুলনা

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক কর্মী সভা

খুলনার মানবাধিকার কর্মী নেটওয়ার্ক বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারি সংস্থা নাইস ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক কমিটির সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সদস্যরা যুক্ত ছিলেন। সভাটি বেসকারি সংস্থা ‘ধ্রুব’ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নয় সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। বিশিষ্ট সাংবাদিক গেীরাঙ্গ নন্দী কমিটির আহবায়ক ও নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মুজিবর রহমান সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন লুৎফুন্নেছা হীরা, জেবুন্নেছা, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো সাংবাদিক মোঃ একরামুল কবীর, দিপঙ্কর রায়, উত্তম কুমার দাস, আসালতা ঢালী ও ফারজানা আলীজা। সভায় সকলে খুলনা বিভাগের মানবাধিকার পরিস্থিতি ও ২০২১ সালের মানবাধিকার সমুন্নতকরণে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সদস্যদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সঞ্চালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।