সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত | চ্যানেল খুলনা

হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত

চ্যানেল খুলনা ডেস্কঃহাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। কনকনে এই শীতে কাহিল হয়ে পড়েছে জেলার মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। তবে জেলায় ছিন্নমূল মানুষের অবস্থা খুবই অসহনীয়। লতাপাতা দিয়ে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন।

সাতক্ষীরা আবহাওয়া অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, শনিবার সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রোটা ভাইরাসজনিত ডায়েরিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়তে থাকে। সাধারণত শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। তাই শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।