সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতাল থেকে শিশু চুরির ২৭ ঘণ্টা পর উদ্ধার, নিঃসন্তান দম্পতি আটক | চ্যানেল খুলনা

হাসপাতাল থেকে শিশু চুরির ২৭ ঘণ্টা পর উদ্ধার, নিঃসন্তান দম্পতি আটক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে মহানগরীর মোন্নাফের মোড় বস্তি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া নিঃসন্তান নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান চালায়।

আটক নারীর নাম মৌসুমি বেগম (২৩)। তার স্বামীর নাম সজিব (২৫)। তারা নগরীর বোয়ালিয়া থানার রানীনগর পল্টু কমিশনারের বস্তির বাসিন্দা। নবজাতকসহ এদের আটকের পর বেলা ৩টায় আরএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় তিনি বলেন, বাচ্চা চুরি করা নারী নিঃসন্তান। আট বছর আগে বিয়ে হলেও তার সন্তান হয়নি। তবে তিনি কোনো বাচ্চা চোর চক্রের সঙ্গে জড়িত কি না তা আমরা খতিয়ে দেখব।

পুলিশ কমিশনার জানান, বাচ্চাটিকে ইতোমধ্যে তার নানা-নানীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ডিবি কার্যালয়ে এই কন্যাশিশুর নানী তাপসী রবিদাস বলেন, শিশুটির নাম রাখা হয়েছে লক্ষ্মী। তারা শিশুটিকে ফিরে পেয়ে খুব খুশি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনেই জুতা সেলাইয়ের কাজ করেন শিশুটির বাবা মাসুম রবিদাস। তিনি বলেন, আমি মানুষ দেখলেই চিনতে পারি। এই মহিলাকে (মৌসুমি) আমি হাসপাতালের সামনে মাঝে-মাঝে দেখেছি। চুরি হয়ে যাওয়া বাচ্চা ফিরে পাওয়ায় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রবিদাস নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা। গত বুধবার তার স্ত্রী কমলী রবিদাস শিল্পীকে প্রসববেদনা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার সকালে মৌসুমি তার কাছে গিয়ে শিশুটিকে আদর করেন। শুক্রবার সকালে তিনি আবার যান। তখন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন কমলী। এই ফাঁকে ওই নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। বাচ্চা না পেয়ে তিনি পাশেই ঘুমিয়ে থাকা তার মাসিকে ডাকেন। এসময় মাসি ওয়ার্ডের বাইরে গিয়ে আর মৌসুমীকে পাননি। এর ২৭ ঘণ্টা পর বাচ্চাটিকে উদ্ধার করল পুলিশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।