সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
হাঙ্গার প্রজেক্টের আয়োজনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

হাঙ্গার প্রজেক্টের আয়োজনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহায়তায় ২৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় খুলনায় স্কুল হেলথ ক্লিনিকের কনফারেন্স রুমে স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, নারী নেত্রী ইত্যাদি সহ মোট ৪০ জন গণ্যমান্য ব্যাক্তিবর্গদের সমন্বয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা প্রকল্পের মুল কার্যক্রম এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন করেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজার সভাপতিত্ত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফাহরীন ফাতমী জাহান, ডা. মো: ছাবেতুল ইসলাম, খুলনা হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. নার্গিস সুলতানা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার প্রশিক্ষক মাহমুদা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের খুলনা জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদার এবং অন্যান্য ভলেন্টিয়ারবৃন্দ।

কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অতিথিরা বক্তব্যে উঠে আসে নানা বিষয়। নির্দিষ্ট সময়কালে উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ১ম ডোজ টিকা কার্যক্রম শেষ হতে পারে বলে সকলকে অবগত করার পাশাপাশি তৃনমূল পর্যায়ের অজ্ঞ এবং ভ্রান্ত ধারনা আসক্ত নাগরিক যারা এখনও প্রথম ডোজ টিকা গ্রহন করেনি সভায় উপস্থিত সকলকে সেই সকল লোকদের অবগত করনের পাশাপাশি টিকা গ্রহনে উদ্ভুদ্ধ করনে বিষয় উঠে আসে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।