সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
হাই-প্রোফাইল দেহ ব্যবসায় যোগ দিয়েছেন অভিনেত্রী | চ্যানেল খুলনা

হাই-প্রোফাইল দেহ ব্যবসায় যোগ দিয়েছেন অভিনেত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ হোটেলের ঝলমলে আলোর মধ্যেই চলছিল রমরমা দেহ ব্যবসা। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে হাই-প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত অভিনেত্রীও।

ভারতের মুম্বাই পুলিশ সম্প্রতি একটি তিন তারকা হোটেলে অভিযান চালায়। অভিযানে ধরা পড়েন ২৯ বছর বয়স্ক হাই-প্রোফাইল এক যুবতীসহ আরও ৩ তরুণী। এ সময় আটক করা হয় এক নাবালিকাকে।
মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে বেশ কিছু হাই-প্রোফাইল মুখ। ওঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন মহিলাকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানান, ‘প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। ট্র্যাভেল এজেন্সির আড়ালে দেহ ব্যবসায় জড়িত ছিলেন তিনি।’

‘হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন।’
পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে একরকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।