সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম

ঝিনাইদাহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাগর হোসেন (৪০) নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার সময় হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক হোসেন জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাগর হোসেন তুষার কনে প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এ সময় ওই এলাকার কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ও তার দলবল নিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।