সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা | চ্যানেল খুলনা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

হঠাৎ বিস্ফোরণে বাজারে থাকা মানুষের হুড়োহুড়ি। ঠাকুরগাঁও সদর উপজেলার কাচারি বাজার উচ্চবিদ্যালয় মাঠে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় লোকজনের দাবি, আওয়ামী লীগের লোকজন গোপনে হামলা চালাচ্ছে।

এ ঘটনার পর থেকে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাজারের স্কুল মাঠে হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলের যায়। স্থানীয় লোকজন বলছে, এটা ককটেলের শব্দ। তবে আমাদের ধারণা পাশেই একটা বিয়ে হচ্ছে হয়তো বিয়েবাড়ির পটকার শব্দ। ফাঁকা জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখনেই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

দুধ দিয়ে গোসলের পরদিনই দলে ফিরলেন যুবদল নেতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।