সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সড়ক দুর্ঘটনার মামলা প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনার মামলা প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করে স্থানীয় বাস শ্রমিকরা। মঙ্গলবার সকালে বাস চলাচল বন্ধ রেখে জিরোপয়েন্ট এলাকায় বাস আড় করে রেখে সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা।

এ সময় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িকের জন্য সাধারণ মানুষের চলাচলে চরম জন দুর্ভোগ সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণ নিরসনের আশ^স্ত করলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সোমবার সকালে পাইকগাছা কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুছাল সরদার নামের এক ভ্যান যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।