সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও জনসংখ্যা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও জনসংখ্যা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনসংখ্যা বিষয়ে সচেতন করতে কর্মশালা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর ) খুলনা শিপইয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি এই কর্মশালা আয়োজন করে অ্যামেরিকান কর্ণার খুলনার গার্লস ক্লাব। কর্মশালাটি সার্বিক ব্যবস্থাপনা করে সাামজিক সংগঠন উইথ শি।
উইথ শি এর স্বেচ্ছাসেবী ও কর্মশালা সমন্বয়কারী খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যামেরিকান কর্ণার খুলনার কো-অর্ডিনেটর শেখ মোঃ শাহাবুদ্দিন।
উইথ শি এর নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটির স্বেচ্ছাসেবী প্রশিক্ষকরা সেশনগুলো পরিচালনা করেন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেশন পরিচালনা করেন মোঃ সাব্বির হোসেন সম্পদ ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকমণ্ডলী এবং উইথ শি এর স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
উল্লেখ্য নিয়মিত কিশোরী ও নারীদের উন্নয়নে গার্লস ক্লাব ( অ্যামেরিকান কর্ণার খুলনা) থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় উইথ শি এর ব্যবস্থাপনায় এই উদ্যোগে শিশুরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা এবং ছবি আঁকার মাধ্যমে তাদের ভাবনাগুলো তুলে ধরে।

সুন্দরভাবে আঁকার জন্য শিক্ষার্থীদের বই ও উপহার সামগ্রী দিয়ে পুরষ্কৃত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনায় ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।