সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বাস্থ্যের অধিকার সবার প্রকল্পের আওতায় বিজয়া সুরক্ষা উপকরণ দিলো "উইথ শী" | চ্যানেল খুলনা

স্বাস্থ্যের অধিকার সবার প্রকল্পের আওতায় বিজয়া সুরক্ষা উপকরণ দিলো “উইথ শী”

রবিবার (২৯ জানুয়ারি) তরুন সংগঠন “ফুট স্টেপ” এর উদ্যোগে “স্বাস্থ্যের অধিকার সবার” প্রকল্প থেকে কিশোরীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় “বিজয়া” নামক উপকরণ ব্যাগ প্রদান করা হয়। রবিবার এস,পি,সি কাফুরপুরা হাই স্কুল এন্ড কলেজে ১০০ জন কিশোরীকে “বিজয়া” কীট পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন সহ হাইজিন কিট প্রদান করা হয়।
এর আগে “উইথ শী” এর তত্ত্বাবধায়নে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় এবং কর্মশালা শেষে এ উপকরণ বিতরন করা হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হালিমাতুস সাদিয়া সুখী।
এ সময় আরো উপস্থিত ছিলেন “উইথ শী” এর উপদেষ্টা মোঃ ইমদাদ আলী শিকদার, সদস্য মোঃ নাইমুল ইসলাম, রনি মাহমুদ ও সাকিব।
অতিথিদের বক্তব্যে এস,পি,সি কাফুরপুরা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শেখ শুকুর আলী বলেন, নারীদের প্রথম থেকে মাসিক পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে পারলেই জরায়ু ক্যান্সারের পরিমান শুন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করেন।
সমগ্র কর্মশালার সমন্বয়ে ছিলেন মোঃ সাব্বির হোসেন সম্পদ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।