সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বাস্থ্যবিধি মেনে খুলনায় কোরবানির পশুর হাটের উদ্বোধন ১৫ জুলাই | চ্যানেল খুলনা

স্বাস্থ্যবিধি মেনে খুলনায় কোরবানির পশুর হাটের উদ্বোধন ১৫ জুলাই

প্রতি বছরের মতো এবছরও পবিত্র ঈদ-উল-আয্হা উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খুলনার জোড়াগেট বাজার চত্ত্বরে আগামী ১৫ জুলাই থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট বসবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না।

www.kcchaat.com এই অনলাইনের মাধ্যমেও পশু ক্রয় এবং বিক্রয় করা যাবে।

পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল আধুনিক ব্যবস্থাপনা থাকবে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

আগামী ১৫ জুলাই এই কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।