সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোহান-মাহিদুলের জোড়া সেঞ্চুরিতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত | চ্যানেল খুলনা

সোহান-মাহিদুলের জোড়া সেঞ্চুরিতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত

নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ৮৭ রানের দাপুটে জয় পেল বাংলাদেশ এ দল । নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ।

বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১০১ বলে ৭টি চার আর সমান ছক্কায় ১১৫ রান করেন সোহান। ১০৮ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ৪০ ও ৩৯ রান করে করেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড যুব দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার ডেল ফিলিপস। ৩৯ রান করেন ক্রিস্টান ক্লার্ক। মিচ হেস করেন ৩৮।

৮৭ রানের জয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাফের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু বর্মন

বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে

জয়ের পথে বাংলাদেশ, ৫১ রানেই আফগানিস্তানের ২ উইকেট শেষ

১৭ টেস্টেই ৫০ উইকেট, বাংলাদেশের পেসারদের মধ্যে শীর্ষে হাসান

‘আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না’, আবেগঘন বিদায়ে মেসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।