সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোমালিয়ায় আত্মঘাতী হামলা, সাংবাদিকসহ নিহত ১২ | চ্যানেল খুলনা

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, সাংবাদিকসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা ও বন্দুক হামলায় সোমালিয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দক্ষিণ সোমলিয়ার এক হোটেলে এই হামলা চালায় চরমপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। নিহতদের মধ্যে কানাডীয় বংশোদ্ভূত হোদান নালেয়া (৪৩) নামে এক টিভি সাংবাদিকও রয়েছেন। মারা গেছেন তার স্বামীও। খবর বিবিসির।

কিসমায়ো বন্দরের এসয়েসি হোটেলে প্রথম গাড়িতে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এরপর বন্দুকধারী ভিতরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন রাজনৈতিক নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৪ বন্দুকধারী হোটেলে হামলা চালিয়েছে। সাংবাদিক হোদান নালেয়া ও তার স্বামী ফরিদের মৃত্যু হয়। নালেয়া সোমালিয়ার জীবনযাত্রা নিয়ে অনুষ্ঠান নির্মাণ করতেন। তার মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা শোক জানিয়েছেন। বিবিসি সাংবাদিক ফারহান জিমলে নালেয়াকে ‘সুন্দরতম’ মনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

সোমালিয়ার নিরাপত্তা কর্মকর্তা আবেদি দহলুল বলেন, হামলায় একজন সাংসদ ও সাবেক প্রশাসনিক কর্মকর্তারও মৃত্যু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আপত্তি আইজেনকোটের

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।