সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনার দাম ভরিতে কমল ৯ হাজার টাকা | চ্যানেল খুলনা

সোনার দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কম।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, যেহেতু এবার স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত করে দেওয়া হয়েছে, তাই কোনো জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী নির্ধারিত বিক্রয় মূল্যের সঙ্গে অতিরিক্ত মজুরি যুক্ত হবে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা হয়েছে।

১৫ জুন সকালে সবশেষ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭৬ বার সমন্বয় করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমলো ভরিতে ৩,২৬৬ টাকা

তিন দিন কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ৪৪৩২ টাকা

সোনার দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড়

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।