সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সেনাবাহিনী প্রধান কাতার যাচ্ছেন কাল | চ্যানেল খুলনা

সেনাবাহিনী প্রধান কাতার যাচ্ছেন কাল

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জেনারেল আজিজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটির (এএনওসি) ২৪তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

আজ আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এত বলা হয়,২০৬ টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) আন্তর্জাতিক অলিম্পিক পরিষদের (আইওসি) স্বীকৃতি সাপেক্ষে এর সদস্য রূপে অন্তর্ভুক্ত রয়েছে এবং ৮টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি সহযোগি সদস্য হিসেবেও কাজ করছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২০ অক্টোবর ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

 

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনীকে নির্বাচনে ‘ঐতিহাসিক ভূমিকা’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান: চিফ প্রসিকিউটর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।