সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সেই এসপি তানভীরকে বরিশালে বদলি | চ্যানেল খুলনা

সেই এসপি তানভীরকে বরিশালে বদলি

কুষ্টিয়ার আলোচিত সেই পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে বরিশালে বদলি করা হয়েছে।অন্যদিকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার মো. খায়রুল আলমকে কুষ্টিয়ার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তার বদলির আদেশ হয়।

সম্প্রতি অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যববহার করে সমালোচনায় জড়িয়ে পড়েন এসপি তানভীর।

তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা।

ওই ঘটনায় হাইকোর্ট তানভীরকে তলব করেন। পরে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে ঢাকার সিআইডিতে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার ও রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ি এপিবিএনের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে ঢাকার সিআইডিতে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার করে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ও গাজীপুর জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হককে বাগেরহাট পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।